ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের পরের দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ২৯ জুন ২০২৩
ঈদের পরের দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের শঙ্কা
ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘন্টায় বজ্রপাতসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া খুলনায় ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা  অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘন্টায়  আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

Advertisement

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্রগ্রামে সর্বোচ্চ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!