ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ঈদগাহ ময়দানে ঈদের জামাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২৯ জুন ২০২৩
নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ঈদগাহ ময়দানে ঈদের জামাত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের জামাত হয়। এ সময় দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ান নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান। এর আগে সকাল থেকে টানা বৃষ্টি হয় নারায়ণগঞ্জে।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবার জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অনেক মসজিদে একাধিক ঈদের নামাজ হবে। 

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!