ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ১০ জুন ২০২৩
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন ১৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ১৪৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং অন্য আটজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ৫৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ৭৪৫ জন হয়েছেন।

একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৪৫০ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৭৮৫ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!