ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

১২ বছর পর জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ৬ জুন ২০২৩
১২ বছর পর জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার
গ্রেফতার মো. সোলায়মান। ছবি: ডেইলি বাংলাদেশ

১২ বছর পলাতক থাকার পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গাজীপুরের কাপাসিয়া সনমানিয়া ইউনিয়নের গোম্বাবরস্থ গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সোলায়মান। তিনি ২০১১ সাল থেকে দীর্ঘ প্রায় ১২ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সোলায়মান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন।

তিনি বলেন, ২০১১ সালে ময়মনসিংহ মুক্তাগাছা ছালরা নামক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে গ্রেফতার করে র‌্যাব-৯। তখন সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে পলাতক থাকেন।

গ্রেফতারকৃত সোলায়মানের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ধীন বলেও জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
ট্যাগ: জেএমবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!