ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১, ৬ জুন ২০২৩
সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত  ৫৭ হাজার ১২৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।

মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে মো. আইয়ুব খান (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EB0236378।

সোমবার মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইরনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

হজ বুলেটিনে জানানো হয়, সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!