ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২, ৪ জুন ২০২৩
সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছর এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪০ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত ভিসা হয়েছে ৭৮ হাজার ৩২১ জন হজযাত্রীর।

রোববার হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। সবশেষ ৩ জুন আলী হোসেন নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।

Advertisement

এতে আরো বলা হয়, ৩ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!