ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১, ৫ জুন ২০২৩
সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত  ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৪ হাজার ২৪৯ জন। চলতি বছর এ পর্যন্ত ভিসা হয়েছে ৮১ হাজার ৩২৬ জন হজযাত্রীর।

সোমবার হজ নিয়ে প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, ৪ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলাম। এ সময় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, চিকিৎসক দলের দলনেতা, প্রশাসনিক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ তিন জন ও একজন নারী। সর্বশেষ ৩ জুন মক্কায় মারা যান আলী হোসেন (৬৭)।

সৌদিতে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ জুন। এবছর হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু ২১ মে, শেষ হজ ফ্লাইট ২২ জুন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!