ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই জুনে, থাকছে নিম্নচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২, ২ জুন ২০২৩
বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই জুনে, থাকছে নিম্নচাপের শঙ্কা
ফাইল ফটো

গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে তেমন বৃষ্টিপাত নেই। তীব্র দাবদাহে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। চলতি জুন মাসেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো জানায়, এ মাসে দেশে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে। 

Advertisement

একটি বা দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৪০০ সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে
পারে।

এছাড়া নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  

এদিকে মে মাসে আবহাওয়া অধিদফতরের বৃষ্টিপাতের তথ্যানুযায়ী দেখা যাচ্ছে, এ মাসে স্বাভাবিকের অপেক্ষায় কম বৃষ্টিপাত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টিপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!