ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টিপাত বাড়বে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ২৯ মার্চ ২০২৩
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টিপাত বাড়বে
ফাইল ফটো

দেশের সব বিভাগে আগামী দুইদিন বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রাও।

বুধবার আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

এদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণপশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫৬ মিলিমিটার। আর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টিপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!