আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। এদিকে, আষাঢ় আসার আগেই কখনো ঝড়ের সঙ্গে বৃষ্টি, কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামছে।
ধাক্কামারা এলাকার তানজিল প্রধান বলেন, হঠাৎ বৃষ্টিতে অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে। এতে বাজারে লোক সংখ্যাও অনেক কম থাকছে। ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না।
.png)
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, মোখার পর মেঘ দেশের আকাশে ছড়িয়ে পড়ায় আগামী কয়েকদিনে আরো বজ্রবৃষ্টিসহ থেমে থেমে বৃষ্টি হতে পারে।