ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ১৪ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৩, ৬ মে ২০২৩
নতুন ১৪ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ জন ও ঢাকার বাইরে একজন। বর্তমানে সারাদেশে ৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন ও ঢাকার বাইরে ১৭ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৮ জন ও ঢাকার বাইরে ৪৯২ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৯৮৪ জন। এর মধ্যে ঢাকায় ৫১২ জন ও ঢাকার বাইরে ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১১ জনেই রয়েছে বলেও স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!