সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
প্রস্তুতকৃত হজ স্বাস্থ্য নির্দেশিকায় সৌদি আরবে অবস্থানকালীন হাজিদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা, হজ পালনকালীন হাজিদের ভোগান্তি দূরীকরণ, হজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, যেমন-হজের আগে চূড়ান্ত মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ঔষধের তালিকা এবং মেডিকেল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।
.png)
‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’টি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যালয়ে পাওয়া যাবে।