ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজযাত্রীদের ভাড়া নিয়ে যা বললেন বিমানের এমডি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ১৯ মার্চ ২০২৩
হজযাত্রীদের ভাড়া নিয়ে যা বললেন বিমানের এমডি
রোববার রাজধানীর বলাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম। ছবি: ডেইলি বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম বলেছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আর কমানো যাবে না। আমরা যতটুকু সম্ভব কমিয়েছি। এর চেয়ে আর কমানো যায় না।

রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমানের বলাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

শফিউল আজিম বলেন, হজের বিমান ব্যবস্থাপনা নিয়ে আমরা তিন মাস কাজ করছি। আমাদের প্রথম প্রস্তাব ছিল ২ লাখ ১০ হাজার ৩৩৮ টাকা। পরে এটিকে কমিয়ে প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটি এ ভাড়া নির্ধারণ করেছে। 

Advertisement

তিনি আরো বলেন, এবার ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ ট্যাক্স বৃদ্ধি, ডলারের রেট বৃদ্ধি ও  জেট ফুয়েলের দাম বৃদ্ধি। এই ভাড়া বৃদ্ধিতে আমাদের কোনো হাত নেই।

বিমানের এমডি আরো বলেন, চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত হয়ে গেছে। সেখানে বিমান একটি মাত্র খাত। আমরা সর্বনিম্ন ভাড়া দিয়েছি। 

প্রসঙ্গত, এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এই খরচ প্রায় দেড় লাখ টাকা বেশি। এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৫৮ হাজার টাকার মতো বৃদ্ধি করে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!