ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি বছরে বাংলাদেশিসহ ৮৩ হাজার শ্রমিক নেবে ইতালি, গেজেট প্রকাশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ১৭ মার্চ ২০২৩
চলতি বছরে বাংলাদেশিসহ ৮৩ হাজার শ্রমিক নেবে ইতালি, গেজেট প্রকাশ
ইতালির ভ্যাটিকান সিটি। ছবি: সংগৃহীত

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশিসিহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৮৩ হাজার শ্রমিক নেবে ইতালি। এরই মধ্যে দেশটি মৌসুমি ও অ-মৌসুমি ভিসায় ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি দেশ থেকে কোটার ভিত্তিতে এই শ্রমিক নিয়োগ দেবে ইতালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি ফার্ম। ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মৌসুমি ভিসায় ৪৪ হাজার শ্রমিক ইতালিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশসহ ৩৩ দেশের নাগরিকরা এ ভিসায় আবেদন করতে পারবেন।

Advertisement

অন্যদিকে অ-মৌসুমি ভিসায় অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক ইতালিতে যেতে পারবেন। অ-মৌসুমি ভিসার বাইরে কনস্ট্রাকশন, জাহাজনির্মাণ প্রতিষ্ঠান, মেকানিক্স, টেলিযোগাযোগসহ এসব সেক্টরে ৩০ হাজারের বেশি কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!