রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন এবং ঢাকার বাইরে ১৫ জন রয়েছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৯ জন এবং ঢাকার বাইরে ৩৯৯ জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭২৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৩৭৯ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জনেই রয়েছে।
গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন।