ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ২ মার্চ ২০২৩
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ থেকে বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!