ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়াল সরকার
ফাইল ফটো

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন।

এতে আরো বলা হয়, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্ম মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে পাসর্পোট হজ অফিসে জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন অথবা সেখান থেকে পাসর্পোট নিয়ে অন্য কোনো সেন্টার হতেও ভিসার আবেদন করতে পারবেন।

Advertisement

ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিটের সেন্টার এবং পদ্ধতি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!