ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাজধানীতে আজ কখন-কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩, ১১ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে আজ কখন-কোথায় লোডশেডিং
ফাইল ছবি

বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে শিডিউলভিত্তিক ১৯ জুলাই থেকে লোডশেডিং চলছে। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীতে কখন-কোথায় লোডশেডিং হবে সেই তালিকা দেওয়া হয়েছে।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। লোডশেডিংয়ের এ শিডিউল পরিবর্তনও হচ্ছে।

রোববার সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় আজ কোনো লোডশেডিং নেই বলে জানানো হয়েছে। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

ডেসকোর আওতাভুক্ত যেসব এলাকায় আজ লোডশেডিং হবে তা পিডিএফ লিংক আকারে দেওয়া হলো।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!