ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

তাপমাত্রা বাড়বে, অস্বস্তিকর গরমের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২১ এপ্রিল ২০২২
তাপমাত্রা বাড়বে, অস্বস্তিকর গরমের পূর্বাভাস
ফাইল ফটো

সারাদেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেড়ে গেলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের অস্বস্তিকর গরম অনুভব হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির দেখা না মিললেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমএস
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!