ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বৃষ্টি অব্যাহত থাকবে, আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ২৮ মার্চ ২০২২
বৃষ্টি অব্যাহত থাকবে, আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

রাজধানীসহ বিভিন্ন এলাকায় রোববার রাতে বৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারও দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 

সোমবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এমন তথ্যই জানা গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন>>> বিকেলে বসছে সংসদ অধিবেশন

এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে টানা বৃষ্টি হওয়ার তেমন সুযোগ থাকে না। 

তবে বৃষ্টি হলেও নির্দিষ্ট কিছু এলাকাতেই হবে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!