ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বঙ্গোপসাগরে লঘুচাপ, যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ১ মার্চ ২০২২
বঙ্গোপসাগরে লঘুচাপ, যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আগামী দুইদিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!