ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

রিং আইডি গ্রাহকদের গণঅনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ৩ ফেব্রুয়ারি ২০২২
রিং আইডি গ্রাহকদের গণঅনশন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর শাহবাগে রিং আইডির কমিউনিটি জবে বিনিয়োগ করে টাকা হারানোর শঙ্কায় মানববন্ধন ও গণঅনশন পালন করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শতাধিক গ্রাহক ও এজেন্টরা এ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, রিং আইডিতে বিনিয়োগ করেছেন দেশের প্রায় দুই লাখ গ্রাহক। এই কমিউনিটি জবে বেশ কয়েক মাস ধরে তাদের টাকা আছে। তাদের প্রায় ২৫০ কোটি টাকা ফ্রিজ হয়ে আছে বাংলাদেশ ব্যাংককে।ে

আরো পড়ুন>>>  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তাদের টাকা আনফ্রিজ করে কমিউনিটি জব ফেরত দেওয়া হোক। এতে তাদের আগের মতো উপার্জনের পথ খুলে যাবে।

এর আগে, ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা শাহবাগে জড়ো হতে থাকেন। পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় তারা মানববন্ধনে অংশ নেন।

চাঁদপুর থেকে মানববন্ধন ও অনশনে অংশ নেওয়া রিং কমিউনিটি জবের এজেন্ট আহসান হাবিব বলেন, এ করোনার মধ্যে রিং আইডি কমিউনিটি জবের মাধ্যমে বেকারদের উপার্জনের ব্যবস্থা করেছিল। গ্রাহকরাও নিয়মিত টাকা পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা ফ্রিজ করে রেখেছে। আমার প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করা আছে কমিউনিটি জবে। এ টাকা ফেরত না পেলে রাস্তায় বসে যেতে হবে। 

মাদারীপুর থেকে আসা আরেক এজেন্ট মোহাম্মদ রাহুল বলেন, কমিউনিটি জবে আমার ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা আছে। রিং আইডি আমাদের মতো লাখো মানুষের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। হঠাৎ বাংলাদেশ ব্যাংক কমিউনিটি জবের টাকা ফ্রিজ করে রাখার কারণে উপার্জনের সেই পথ বন্ধ হয়ে গেল। 

তিনি বলেন, আমার মতো সব এজেন্ট ও গ্রাহকদের একটিই দাবি- আমাদের টাকা আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে আমাদের ওপর মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে নিস্তার চাই। দাবি আদায় না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

রিং আইডি কানাডার মন্ট্রিয়েল সিটিতে অবস্থিত ‘রিং ইনকরপোরেশন’ দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলামের যৌথ উদ্যোগে এর যাত্রা শুরু। 

আরো পড়ুন>>> পাল্টে যাচ্ছে জিমেইল

২০১৫ সালের জুলাই মাসে রিং আইডি প্রথম প্রকাশ হয়। রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আইরিন ইসলাম একবার গ্রেফতার হয়েছিলেন। টেলিযোগাযোগ খাতে ভিশনটেল ও ক্লাউডটেল নামে তাদের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেই সময় ২৯৬ কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা (বিটিআরসি)।

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। 

গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!