ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল -ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে একটি পাঁচতলা ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দুই বোন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় ভবনটির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সামিয়া খালেদ ও সাবরিনা খালেদ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি টিম এসে দগ্ধ দুজনকে উদ্ধার করে।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই বোনকে উদ্ধার করে। বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে। আমাদের টিম যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!