[ জাতীয় ]
বার্ষিক কর্মসম্পাদনে শীর্ষে ঢাকা ওয়াসা
ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত সংবাদ সম্মেলন
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের অধীন ২০টি দফতর, সংস্থা, সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
শনিবার বেলা ১টায় রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণসমূহ মূল্যায়নে ১০০ নম্বরের বিপরীতে ঢাকা ওয়াসা ৯৮ দশমিক ২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। গত অর্থ বছরে ঢাকা ওয়াসা তৃতীয় স্থান লাভ করেছিল এবং তার আগের বছর আমরা প্রথম হয়েছিলাম। এ মূল্যায়ন ঢাকা ওয়াসার সার্বিক কাজের অগ্রগতির একটি বড় সূচক।
তাসকিম এ খান বলেন, কার্যক্রম ঢাকা ওয়াসার সেবা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। এ নগরীর একটি মানুষও যেন পানি সেবার বাইরে না থাকে- এ আমাদের অঙ্গীকার।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!