[ জাতীয় ]
বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি
সারাদেশে আগামী দুই দিনে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!