[ জাতীয় ]
স্বাস্থ্যের ১২ কর্মকর্তাকে দুদকে তলব
ফাইল ছবি
স্বাস্থ্যের কালো তালিকাভুক্ত ৭৫ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রথম দফায় ১২ জনকে তলব ও স্বাস্থ্যের সাবেক কেরানি আবজালকে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করেছেকরেছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অনিয়মে ৭৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরই অংশ হিসেবে তালিকার ১২ জনকে তলব করে দুদক। প্রথম দিনে চারজনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলেই এই দুর্নীতি কমানো যেত।
দুদকের সচিব দিলোয়ার বখত বলেন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন সময়ে অবৈধভাবে যোগসাজশে অবৈধ অর্থ অর্জন করেছেন। এরইমধ্যে এসব বিষয়ে দুদক সুপারিশ করেছেন। এগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করি, এগুলো যদি বাস্তাবায়ন হয় তাহলে দুর্নীতি কমবে।
.png)
স্বাস্থ্যের যেসব কর্মকর্তাকে তলব করা হচ্ছে ,তাদের স্ত্রীদেরও সম্পদের হিসাব নেয়া হবে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!