[ জাতীয় ]
৩৬তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনে আমিনুল সভাপতি, সম্পাদক রুহানী
আমিনুল ইসলাম বুলবুল ও গোলাম রুহানী। ফাইল ছবি
৩৬তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনে প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং পুলিশ ক্যাডারের গোলাম রুহানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভায় এ কমিটি গঠিত হয়। সব ক্যাডার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।
নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট হিসেবে কর্মরত।
আর সাধারণ সম্পাদক গোলাম রুহানী বর্তমানে ‘সহকারী পুলিশ সুপার’ হিসেবে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। এর আগে তিনি ৩৪তম বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!