ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পবিত্র কাবার গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন আল্লামা শফী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
পবিত্র কাবার গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন আল্লামা শফী
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী

আল্লামা আহমদ শফী পবিত্র কাবা শরীফের গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন। এ উপহার ছাড়াও তিনি অসংখ্য স্বীকৃতি পেয়েছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালের ১১ আগস্ট লন্ডন থেকে ফেরার পথে ওমরা পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। সেখানে হারামাইন শরীফের মহাপরিচালক শাইখ সালেহ বিন আল হুমাইদ তাকে পবিত্র কাবা শরীফের গিলাফের একটি অংশ উপহার দিয়েছিলেন। 

এমন হাজারো স্মৃতি নিয়ে ১০৪ বছর বয়সে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা গেছেন আল্লাম শফী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে আনাস মাদানী। 

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখান থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে আনা হয় আজগর আলী হাসপাতালে। এই হাসপাতালেই শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!