ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রোদ-বৃ‌ষ্টি নি‌য়ে নতুন তথ্য দি‌লো আবহাওয়া অ‌ফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০, ৩ সেপ্টেম্বর ২০২০
রোদ-বৃ‌ষ্টি নি‌য়ে নতুন তথ্য দি‌লো আবহাওয়া অ‌ফিস
রৌদ্রমুখর ঢাকা। ফাইল ছবি

রোদ-বৃ‌ষ্টি নি‌য়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অ‌ফিস। গত ২৪ ঘণ্টার মতো আজো রৌদ্রমুখর থাকবে ঢাকার আকাশ। নেই কোনো ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 

আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্ক সংকেতও দেখাতে বলেনি আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!