[ জাতীয় ]
সৌদিতে আটকে পড়া বাংলাদেশিরা ৮ আগস্ট ফিরছেন
ফাইল ছবি
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিরা আগামী ৮ আগস্ট বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সোমবার এ তথ্য জানিয়েছে। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কেউ চাইলে ছুটি নিয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।
দূতাবাস জানায়, রিয়াদ থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুকরা দূতাবাসের রেজিস্ট্রেশন ছাড়াই সরাসরি বিমান অফিস থেকে টিকিট কিনতে পারবেন। বিমানের এ বিশেষ ফ্লাইটের মোট আসন সংখ্যা ৪১৯টি।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস ১৯০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ২৮০০ সৌদি রিয়াল।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!