ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঈদের আগে চার ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২৪ জুলাই ২০২০
ঈদের আগে চার ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে বর্তমান চলাচলকারী আন্তনগর ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!