ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে জেলি মিশ্রিত গলদা চিংড়ি-জাটকাসহ আটক ৬

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৪ মে ২০২০
মুন্সিগঞ্জে জেলি মিশ্রিত গলদা চিংড়ি-জাটকাসহ আটক ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে অভিযান চালিয়ে ২ মেট্রিক টন জাটকা ও জেলি মিশ্রিত আড়াই মেট্রিক টন গলদা চিংড়ি মাছসহ ২টি ট্রাক আটক করা হয়েছে। এ সময় আটক করা হয় ছয়জনকে।

বাগেরহাট থেকে ঢাকা যাওয়ার সময় সোমবার ভোরে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অফিসের অভিযানে  তাদের আটক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মে. ইদ্রিস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়াঘাটে এ অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় মাছভর্তি দুটি ট্রাক। এসব ট্রাক থেকে উদ্ধার করা হয় ২ মেট্রিক টন জাটকা ও আড়াই মেট্রিক টন জেলি মিশ্রিত গলদা চিংড়ি মাছ। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির বলেন, অসৎ এ মাছ ব্যবসায়ীরা একদিকে যেমন অবৈধভাবে জাটকা ধরে দেশের অর্থনীতির ক্ষতি করছে। তার চেয়েও বড় ক্ষতি করছে চিংড়ি মাছের পেটে জেলি জাতীয় পদার্থ ঢুকিয়ে, যা মানব দেহের জন্য ব্যাপক ক্ষতিকর। এতে অসৎ এ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হলেও প্রতারিত হচ্ছেন ক্রেতা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করে হবে। জাটকা মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!