ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মুখের যেকোনো দাগ দূর করুন হলুদের সাহায্যে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ৫ অক্টোবর ২০১৯
মুখের যেকোনো দাগ দূর করুন হলুদের সাহায্যে
ছবি: সংগৃহীত

যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে হলুদ। ত্বকে এটি ব্যবহার করলে আপনার ত্বকও হয়ে ওঠবে হলুদের মতই চকচকে। কারণ হলুদে রয়েছে ভিটামিন সি, বি-৬, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে। বিশেষত শুষ্ক ত্বকের ঘরোয়া সমাধান হচ্ছে হলুদ।

এছাড়াও এটি ত্বককে টানটান রাখে। সঙ্গে যেকোনো দাগ দূর করার পাশাপাশি ত্বককে আর্দ্র রাখে। এতে থাকা ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি-৬ ত্বককে করে তোলে উজ্জ্বল। এটি মৃত কোষ সরিয়ে, নতুন কোষ জন্মাতে সাহায্য করে। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।

হলুদের ফেইসপ্যাক বানাতে যা যা লাগবে- কাঁচা হলুদ গ্রেট করা ২ টেবিল চামচ, মধু এক চা চামচ, চালের গুঁড়া এক টেবিল চামচ, গুঁড়া দুধ/ তরল দুধ ২ টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ ও বেসন এক টেবিল চামচ।
 
প্রণালী: একটি বাটিতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিষ্কার মুখে এটি লাগিয়ে ১৫ মিনিট পর স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

টিপস: হলুদ রাতে লাগানো উত্তম। এই প্যাকটি  লাগানোর পর রোদে যাওয়া যাবে না।

ডেইলি বাংলাদেশ/কেএস/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!