বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, বাজারে কমেছে শীতকালীন সবজির দাম। ফুলকপি পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। শিম ৪০ থেকে ৬০ টাকা। বাধাকপি ২৫, মেটে আলু ৬০, পেঁয়াজ পাতা ৪০, ওলকপি ৩০, ব্রুকলি ৭০, গাজর, মানকচু ৫০, মিষ্টি আলু ৮০, টমেটো ৮০ থেকে ১০০, ক্যাপসিকাম ২৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
.png)
অন্যান্য সবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৬০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, কচুর লতি ৬০, মিষ্টি কুমড়া, পটল ৫০, লাউ ৩০ থেকে ৪০, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা ৬০, কাঁচকলা, পেঁপে ৪০, শসা ৫০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
বাজারে নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। পুরনো পেঁয়াজ ৭০ টাকা। নতুন আলু ৫০ টাকা। পুরনো আলু ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।
বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি। গরুর মাংস আগের মতোই ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, মাছের বাজারেও বেশ অস্থিরতা রয়েছে। প্রতি কেজি বড় রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট ও মাঝারি রুই ৩০০ টাকা কিছু কম-বেশি, কাতল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২৪০ থেকে ২৮০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৮০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া, বোয়াল ৭৫০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, আইড় মাছ ৮৫০ থেকে ৯০০ টাকা, দেশি কৈ ৫০০ থেকে ৭০০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, শোল ৯০০ থেকে ১ হাজার টাকা এবং নদীর পাঙ্গাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।
ইলিশের বাজারও অস্থির। সপ্তাহের মধ্যে কেজিতে ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়ে এক কেজি ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে ২২৫০ টাকায়। এছাড়া, দেড় কেজি ওজনের ইলিশ ৩২০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০ টাকা এবং ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০০-১০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
চালের বাজারে অব্যাহত রয়েছে বাড়তি দাম। গত সপ্তাহের মতো প্রতি কেজি নতুন আটাশ ৬০, পুরান আটাশ ৬৫, মিনিকেট কেজিতে ৫ টাকা বেড়ে ৮০, পাইজাম ৬০, নাজিরশাইল ৭৮ থেকে ৮২ টাকা, কাটারিভোগ ৮৫ টাকা, বাসমতি ৯৪-৯৮, পোলাও চাল ১২০ ও আমন চাল ৭০ টাকা বিক্রি হচ্ছে।