শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। শিম ৪০ থেকে ৬০ টাকায়। বাধাকপি ২৫, মেটে আলু ৬০, পেঁয়াজের কলি ৪০, ওলকপি ৩০, ব্রুকলি ৭০, গাজর, মানকচু ৫০, মিষ্টি আলু ৮০, টমেটো ৮০ থেকে ১০০, ক্যাপসিকাম ২৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৬০, ঢ্যাড়স ৫০ থেকে ৬০, কচুর লতি ৬০, মিষ্টি কুমড়া, পটল ৫০, লাউ ৩০ থেকে ৪০, বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গা ৬০, কাঁচকলা, পেঁপে ৪০, শসা ৫০ টাকা।
.png)
তবে স্বস্তি ফিরেছে কাঁচামরিচে। শতকের নীচে নেমেছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
এদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। পুরনো পেঁয়াজ ৭০ টাকা। নতুন আলু ৫০ টাকা। পুরনো আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আদা ১০০ থেকে ১৫০ টাকা। অন্যান্য মশলার মধ্যে জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। গোলমরিচ এক হাজার ২০০ টাকা। দারুচিনি ৬০০ থেকে ৭০০ টাকা। লবঙ্গ এক হাজার ৮০০ টাকা কেজি। এলাচ তিন হাজার ২০০ থেকে ৪০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। লেয়ার মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা। দেশি মুরগি ৫০০ টাকা। গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা। খাসির মাংস এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের বাড়তি দাম অব্যাহত রয়েছে। বিক্রি হচ্ছে ৪৫০ থেকে দুই হাজার টাকা কেজিতে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও। ডিম বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৭ টাকা হালি। সোনালী মুরগির ডিম ৫৬ টাকা। দেশি মুরগির ডিম ৭০ টাকা। হাঁসের ডিম ৭০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
চালের বাজারে অব্যাহত রয়েছে বাড়তি দাম। গত সপ্তাহের মতো নতুন আটাশ ৬০, পুরান আটাশ ৬৫, মিনিকেট কেজিতে ৫ টাকা বেড়ে ৮০, পাইজাম ৬০, নাজিরশাইল ৭৮ থেকে ৮২ টাকা, কাটারিভোগ ৮৫ টাকা, বাসমতী ৯৪-৯৮, পোলাওয়ের চাল ১২০ ও আমন ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৯৫ টাকা কেজি দরে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৭৫ থেকে ১৮০ টাকা লিটারে। বোতলজাত ৫ লিটারের সয়াবিন ৮৫০ এবং ১ লিটার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজিতে। ছোলার ডাল ১৪০ টাকা। মসুরের ডাল ১০৫ থেকে ১৩৫ টাকা কেজি। বুটের ডাল ৭০ টাকা। চিনি ১২৫ টাকা। লবণ ৪০ টাকা। খোলা আটা ৪০ থেকে ৪২ টাকা। প্যাকেট আটা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।