বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের পাশে ৯ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল্লাহ সরদার তারতীলুল কোরআন হিফজ মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগোলঝাড়া উপজেলার বাগদা ইউপির চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মাদরাসা ক্লাশ শেষে সদর উপজেলার ভাড়া বাসা কালিরবাজার এলাকার উদ্দেশ্যে বের হন। এ সময় উল্টো
দিকে থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা আইলেন্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ মামুন বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।