বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুখসানা আহমেদ এর নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সদস্যরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন ওয়ার্ড, ভবন, নির্মাণাধীন ভবন ও হাসপাতালের রোগীদের চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুখসানা আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোখলেছুর রহমান এবং অত্র কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও নার্সরা।