উপকরণ
প্রণালি
.png)
প্রথমে বাইম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর কড়াইতে তেল গরম করে সামান্য লবণ যোগে পেঁয়াজ কুঁচি ভেঁজে সামান্য পানি দিয়ে তাতে রসুন, আদা, জিরা, মরিচ, হলুদ একে একে দিয়ে দিন। কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন।তেল উঠে এমন একটা ঝোল হয়ে যাবে।
এবার ঝোলে মাছ গুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন ১৫/২০ মিনিট এর জন্য। মাঝে ঢাকনা উল্টে দেখে নিন। ঝোল কমে মাখো মাখো এমন একটা পর্যায় এসে গেলে কয়েকটা মরিচ এবং ধনিয়া পাতার কুঁচি দিয়ে দিন। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।