উপকরণ:
প্রণালি:
.png)
প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। পানি ঝরিয়ে রাখুন। মাছের সঙ্গে অর্ধেক বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে মিনিট দশেক রাখুন। তেল গরম করে মাছগুলো ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা এবং কাঁচা মরিচ দিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজ ভাজা হলে তাতে বাকি সব বাটা মসলা, গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাছ দিন। অল্প পানি এবং কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রান্না করুন। মাছ বেশ ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।