চলুন সেই সম্পর্কে জেনে নেয়া যাক-
১. পালং শাক
.png)
এই শাকে নাইট্রেটের পরিমাণ বেশি। পালং শাক যখন রান্না করা হয়, রাসায়নিক এই উপাদান পরিণত হয় কার্সিনোজেনিক নাইট্রোসেমাইনে। পালং শাক এমনিতে উপকারী। শরীরের অনেক রোগবালাই সারাতে পালং শাকের জুড়ি মেলা ভার। তবে বাসি খেলে এতে থাকা রাসায়নিক উপাদান শরীরে বিরূপ প্রভাব ফেলে।
২. মুরগির মাংস
ডিমের মতো কাঁচা মুরগির মাংসেও সালমোনেলা থাকে। রান্নার পর এই ব্যাক্টেরিয়া সক্রিয় হয়ে ওঠে। গরম থাকতে থাকতে খেয়ে নিলে শরীরের উপর সরাসরি প্রভাব পড়ে না। কিন্তু এক দিন পর খেলে সমস্যা হতে পারে।
৩. ডিম
আগের রাতের ডিম কষা পরের দিন গরম করে খেলে হয়তো সময় কিছুটা বাঁচবে, কিন্তু শরীর ভালো থাকবে কি? ডিমে সালমোনেলা নামক ব্যাক্টেরিয়া থাকে। যা শরীরের জন্য ভালো নয়। তার উপর ডিম যদি হয় বাসি, তাহলে সমস্যা বাড়বে।