ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নিষ্প্রাণ ত্বক রাখুন তারুণ্যের মতো উজ্জ্বল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৯ আগস্ট ২০২৪
নিষ্প্রাণ ত্বক রাখুন তারুণ্যের মতো উজ্জ্বল
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেকেরই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। চেহারার নমনীয় ভাব থাকে না। তারুণ্যের সেই কোমল ভাবটাও হারিয়ে যায়। কিন্তু বয়স বাড়া মানে কি মুখে বার্ধক্যের ছাপ পড়বেই? এছাড়া অকালেও অনেকের মুখে বার্ধক্যের ছাপ পড়ে।

সারাদিন নানা কাজে ব্যস্ত থাকেন। অনেক সময় ইচ্ছা থাকলেও রূপচর্চা সে ভাবে করা হয় না। কিন্তু রাতে ঘুমের আগে সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে। রাতের ত্বক পরিচর্যা মানেই কিন্তু কেবল ক্লিনজিং নয়, রয়েছে আরও অনেক ধাপ। বার্ধক্যের ছাপ ঠেকাতে কী করবেন?

১. মেকআপ করুন আর নাই করুন, রাতে শোয়ার আগে মুখ কিন্তু ধুতেই হবে। ঠোঁটের এবং নাকের দু’পাশে সবচেয়ে বেশি তেল জমা হয়, ওই জায়গাগুলি ভালো করে পরিষ্কার করতে হবে। মেকআপ করা থাকলে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলে তারপর মুখ ধোয়ার অভ্যাস করুন।

Advertisement

২. মুখ ধোয়ার পর একটি টোনার অবশ্যই ব্যবহার করুন। টোনার ত্বকে সতেজতা আনে, উন্মুক্ত রন্ধ্রগুলির ভিতরের ময়লা পরিষ্কার করে, ওপেন পোরসের মুখগুলি বন্ধ হয়ে যায়।

৩. ত্বককে আর্দ্র রাখা ভীষণ জরুরি। এক্ষেত্রে রাতে ঘুমোনোর আগে ফেস সিরাম ব্যবহার করতে ভুলবেন না যেন। ত্বকের দাগছোপ দূর করতেও ফেস সিরাম দারুণ উপকারী।

৪. চোখের তলায় কালো দাগ পড়তে শুরু করেছে? ঘুমোনোর আগে চোখের কোটরে নাইট ক্রিম লাগাতে ভুলবেন না যেন।

৫. পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব শুধু শরীরে নয়, ত্বকেও পড়ে। রাতে কোলাজেন তৈরি করে ত্বক। পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখের নীচের কালো দাগছোপের কারণও ঘুম না হওয়া। ত্বক ভালো রাখতে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমোনো প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!