যাইহোক, ঘর সাজালে এগুলো পরিষ্কার করতেই হবে। জেনে নিন কীভাবে এগুলো পরিষ্কার করবেন।
বাহারি আলোর যত্ন নেবেন যেভাবে
.png)
১. বাহারি মোমদানি যদি থাকে, তাহলে একটু সতর্ক হয়ে পরিষ্কার করতে হবে। কাচের বাহারি জার বা পাত্র থেকে পুরোনো মোম আগে ছুরি দিয়ে আলগা করুন। তারপর জারে গরম পানি ঢেলে দিন। মোম গলে ভেসে উঠলে তা পরিষ্কার করে নতুন মোম ভরে রাখুন। নতুন মোম ভরার আগে কাচের পাত্রের তলায় কিছুটা তেল লাগিয়ে নিন। তাহলে পরেরবার মোম শক্ত হয়ে এঁটে যাবে না। পরিষ্কার করতেও সুবিধা হবে।
২. ল্যাম্পশেড প্রতিদিনই হালকা নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করুন। হালকা হাতে মুছতে হবে, যাতে কারুকাজ নষ্ট না হয়। কখনোই পানি দিয়ে ল্যাম্পশেড মুছতে যাবেন না। বরং বেশি ধুলো জমে গেলে, নরম কোনো ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন। সিনথেটিক কিংবা সিল্কের কোনো কাপড় দিয়ে ল্যাম্পশেড পরিষ্কার করবেন না।
অনেক দিন ধরে ব্যবহার করার ফলে ল্যাম্পশেডের গায়ে দাগ পড়ে যায়। শক্ত ব্রাশ দিয়ে ঘষলে সেই দাগ উঠে যেতে পারে।
৩. শখ করে ঝাড়বাতি লাগিয়েছেন। এদিকে ধুলো জমছে। ঝাড়বাতির কাজ এত সূক্ষ্ম যে সাহস করে পরিষ্কার করতেও ভয় পাচ্ছেন। সব সময়ে ঝাড়বাতি পরিষ্কারের সময়ে সেটি খুলে নিয়ে নরম কোনো তোয়ালে বা কাপড়ের উপর রাখুন। প্রতিটি অংশ আলাদা করে খুলে পরিষ্কার করতে চাইলে আগে দেখে নিন পরে জোড়া লাগানো যেন সঠিকভাবে হয়। অর্ধেক পানি এবং অর্ধেক ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতল সঙ্গে রাখুন। হাতে গ্লাভস পরে নিন। এবার ঝাড়বাতির বিভিন্ন অংশে স্প্রে করে পরিষ্কার সুতির কাপড় দিয়ে শুকনো করে মুছে নিন।