সরিষা শাকের গুণ
সরিষা শাকে রয়েছে আয়রন, ম্যাংগানিজ, ক্যালসিয়াম, জিংক, পটাশিয়াম। রয়েছে প্রোটিন ও ফাইবার। হার্ট ভালো রাখা থেকে শুরু করে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই সরিষা শাক।
.png)
শীতে এক গরস সরিষা শাকের তরকারি দিয়ে ভাত মুখে তোলার আগে, দেখে নিন এর উপকারিতা-
শরীর গরম রাখে
শীতের দিনে ঠান্ডার জেরে যে আলস্য শরীরে জাঁকিয়ে বসে, তার জন্য শরীরকে তাপ দিতে এই সরিষা শাক খুবই উপকারী। পাঞ্জাবে তাই ঠান্ডার দিনে মকাইয়ের রুটির সঙ্গে সরিষার শাক বা ‘সরসোন দা সাগ’ প্রায় সকলের পাতেই পড়ে থাকে।
হার্ট ভালো রাখতে
বলা হয়, বেশিরভাগ সবুজ শাক সবজিই হার্ট ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরল কমিয়ে দিয়ে হার্টকে ভালো রাখতে সাহায্য করে সরিষা শাক। হার্টের সমস্যার ঝুঁকি কমাতেও এই শাক সাহায্য করে বলে মনে করা হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সরিষা শাক। এতে থাকা ভিটামিন সি খুবই উপকারী। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সরিষা শাক।
চোখ ভালো রাখে
সরিষা শাক ভিটামিন এ-তে ঠাসা। এটি চোখ ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্রনিক রোগের সমস্যা কমায়। এই শাক ত্বক ভালো রাখতেও সাহায্য করে।