ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আজ রাঁধুন ‘চুইঝাল দিয়ে গরুর মাংসের ভুনা’ দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৮ জুলাই ২০২৩
আজ রাঁধুন ‘চুইঝাল দিয়ে গরুর মাংসের ভুনা’ দেখুন রেসিপি
চুইঝাল দিয়ে গরুর মাংসের ভুনা। ছবি: সংগৃহীত

চলে গেছে কোরবানির ঈদ। আর এই ঈদে কমবেশি সবাই গরুর মাংসের ভুনা ও নানান পদ রান্না করে খেয়েছেন।

কোরবানির ঈদ ও ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাবে গরুর মাংসের ভুনা তৈরি করেন; ফলে স্বাদেও আসে ভিন্নতা। যেমন- সিলেটে মাংস রান্না করার সময় ভিন্ন স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় সাতকরা। আর সাতক্ষীরা ও খুলনায় চুইঝাল দিয়ে গরুর মাংসের ভুনা জনপ্রিয়। এছাড়া সারাদেশেই চুইঝালের জনপ্রিয়তা রয়েছে।

তো আজ আর দেরি না করে আপনিও জেনে নিন ঝটপট চুইঝাল দিয়ে গরু মাংসের রেসিপিটি-

Advertisement

চুইঝাল দিয়ে গরুর মাংসের ভুনা

উপকরণ

এক কেজি গরুর মাংস, দুই কাপ চুইঝাল টুকরা, এক কাপ সরিষার তেল, দুই টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ জিরা বাটা, এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া এক চা চামচ, দারুচিনি চার টুকরা, এলাচ চারটি, লবঙ্গ ছয়টি, তেজপাতা চারটি, ৫/৬টি কাঁচামরিচ, আধা কাপ টক দই, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, এক টেবিল চামচ লেবুর রস ও স্বাদমতো লবণ।

প্রণালী

ইচ্ছেমতো গরুর মাংসকে ধুয়ে টুকরা টুকরা করে নিন। এবার টুকরা করা গরুর মাংসকে ঘণ্টাখানেক লবণ ও টক দই দিয়ে মাখিয়ে রাখুন। এরপর রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম দিন চুলায়। তেল গরম হলেই তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এবার তাতে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে তাতে পানি দিয়ে দিন।

খেয়াল রাখতে হবে চুলার দিকে। আগুন যেন বেশি না হয়। চুলার আঁচ মিডিয়াম লো রাখতে হবে।

এরপর গরুর মাংসের ঝোল গাঢ় হয়ে তেল উপরে উঠে এলে তাতে লেবুর রস, ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!