ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

এভাবে রূপচর্চা করে ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে নিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
এভাবে রূপচর্চা করে ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে নিন
ছবি: অন্তর্জাল

আঙুর একটি স্বাস্থ্যকর ফল। এর উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি! লাল, কালো কিংবা সবুজ, আঙুর যেমনই হোক না কেন, উপকারিতা হিসেবে কিন্তু সব আঙুরই সমান। কিন্তু রসালো এই ফলটি যে কেবল খাদ্য হিসেবেই উপকারী তা নয়! ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর ত্বকের যত্নেও জাদুকরী প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ সমৃদ্ধ আঙুর ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আর, টমেটোতেও রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য। যে কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। কয়েকটি আঙুর আর একটি ছোটো টমেটো একসঙ্গে পেস্ট করুন। চোখ আর ঠোঁট বাদ দিয়ে পুরো মুখে ও গলায় প্যাকটি লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অ্যান্টি-এজিং গুণ সম্পন্ন আঙুর ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। ত্বক পরিষ্কার রাখে। ত্বকের দাগ ছোপ দূর করে। আর সানবার্ন থেকেও আমাদের ত্বককে রক্ষা করে। এছাড়াও আঙুরে রয়েছে ভিটামিন কে, ই, সি, ভিটামিন বি১, বি২-এর মতো উপকারী পুষ্টিগুণ। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যে কারণে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। তাই, সুন্দর লাবণ্যময় ত্বক পেতে হলে ব্যবহার করুন আঙুর! 

Advertisement

বোল্ড স্কাই অবলম্বণে
 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!