ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ঈদ স্পেশাল রেসিপি: ঝুরা মাংস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ১০ জুলাই ২০২২
ঈদ স্পেশাল রেসিপি: ঝুরা মাংস
ছবি: সংগৃহীত

ঝুরা মাংস অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর খেতেও খুব মজা! তৈরি করুন কোরবানির মাংস দিয়েই-

উপকরণ

গরুর মাস- ১ কেজি, পেঁয়াজ কুচি- দেড় কাপ, আদা বাটা- ১ চা চামচ , রসুন বাটা- ১ চা চামচ, লবণ- স্বাদমতো, গোলমরিচ বাটা- চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, ধনে বাটা- ১ চা চামচ, বাদাম বাটা- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, সরিষা বাটা- ১/২ চা চামচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ- কয়েকটি, তেজপাতা- ৩-৪টি, তেল- ১ কাপ, গরম মসলা- গুঁড়া ১/২ চা-চামচ।

তৈরি করবেন যেভাবে

পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে নিন। এরপর সব মসলা কষিয়ে নিয়ে মাংস তাতে দিন। পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। দীর্ঘ সময় জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিন। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে ঝুরা মাংস দিয়ে নাডুন। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। খাওয়ার সময় গরম করে পরিবেশন করলে বেশি ভালো লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!