ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

রেস্টুরেন্ট ভুলে ঘরেই তৈরি করুন বিফ হাঁড়ি কাবাব  

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
রেস্টুরেন্ট ভুলে ঘরেই তৈরি করুন বিফ হাঁড়ি কাবাব  
বিফ হাঁড়ি কাবাব। ছবি: সংগৃহীত

কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছোট থেকে বড় সবারই কাবাব বেশ পছন্দের। কাবাব নানা পদের হয়ে থাকে। যেগুলোর বাহারি নাম আর স্বাদ। নিজ নিজ পছন্দ অনুযায়ী সবাই কাবাব খেয়ে থাকেন। একটু খেয়াল করলেই দেখবেন যে, বিকেল হলেই রেস্টুরেন্টগুলোতে কাবাব প্রেমীদের ভিড় জমে।

তবে আপনি চাইলে সুস্বাদু কাবাব তৈরি করতে পারেন ঘরেই। বিফ হাঁড়ি কাবাব তেমনই একটি পদ। এতে আপনার রেস্টুরেন্টের খরচও বেঁচে যাবে। কাবাবও হবে স্বাস্থ্যকর। বিফ হাঁড়ি কাবাব পরোটা, রুটি, পোলাও, খিচুড়ি এমনকি গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 

আরো পড়ুন: চিনি ছাড়া রসগোল্লা তৈরি করবেন যেভাবে

উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, টকদই আধা কাপ, কাঁচা পেপে বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ১ টেবিল চামচ, লবঙ্গ ৫টি, গোলমরিচ ৭-৮টি, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, কাবাব মশলা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষার তেল আধা ​কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ।

প্রণালী: মাংসগুলো প্রথমে পাতলা করে টুকরা করে নিন। এরপর ছেঁচে নিন। একেবারে কিমা করে ফেলবেন না, হালকা হাতে ছেঁচে নিতে হবে। এরপর সব মসলা একসঙ্গে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। হাঁড়িতে অল্প তেলে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। চুলার আঁচ অল্প রাখবেন, রান্নায় আলাদা করে পানি মেশাতে হবে না। সিদ্ধ হয়ে এলে পেঁয়াজ কুচি ও বাকি তেল দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু হাঁড়ি কাবাব।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!