ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

চিনি ছাড়া রসগোল্লা তৈরি করবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২২
চিনি ছাড়া রসগোল্লা তৈরি করবেন যেভাবে 
রসগোল্লা। ছবি: সংগৃহীত

রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে। এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর যিনি রসগোল্লা খেতে পছন্দ করেন না। ছোট থেকে বড় সবারই বেশ পছন্দ রসগোল্লার।

তবে কিছু কিছু মানুষের জন্য রসগোল্লার খাওয়া একদম নিষেধ। যাদের ওজন বেশি অথবা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য রসগোল্লা খাওয়া মানেই বিপদ! কারণ রসগোল্লা মানেই মিষ্টি রস, মিষ্টি রস মানেই চিনি, আর চিনি মানেই ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল বেড়ে যাওয়া এবং ওজন বৃদ্ধি পাওয়া। 

তাই বলে যে মিষ্টি খাওয়া বাদ দিয়ে দিতে হবে তা কিন্তু নয়। কারণ চিনি ছাড়াও মিষ্টি তরি করা সম্ভব। তাও আবার রসগোল্লা! সেজন্য আপনাকে খুব একটা কষ্টও করতে হবে না। প্রয়োজন হবে শুধু অল্প কিছু উপকরণের। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-

আরো পড়ুন: যে কেক খেলে বাড়বে না ওজন, বরং কমবে

উপকরণ: ছানা ১ কাপ, সুজি আধা চা চামচ, ক্যালডারিন ১ চা চামচ, ময়দা ১ চা চামচ, বেকিং পাউডার অল্প, এলাচের গুঁড়া অল্প।

প্রণালী: ছানার পানি ভালোভাবে ঝরিয়ে মিহি করে নিন। এবার তার সঙ্গে ময়দা, বেকিং পাউডার, এলাচ, সুজি মিশিয়ে মিশিয়ে নিন। এরপর সেখান থেকে ভাগ নিয়ে ছোট ছোট মিষ্টির মতো তৈরি করে রাখুন। চুলায় তিন কাপ পানি দিন। পানি ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে জ্বাল দিন আধা ঘণ্টার মতো। মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে রসগোল্লা নেড়ে দিতে হবে।

পানি কমে গেলে সামান্য পানি যোগ করবেন। মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে তাতে অল্প পানিতে ক্যালডারিন গুলিয়ে দিয়ে দিতে হবে। এভাবে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর পরিবেশন করুন পছন্দের পাত্রে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!