ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

যে কেক খেলে বাড়বে না ওজন, বরং কমবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২২
যে কেক খেলে বাড়বে না ওজন, বরং কমবে
কেক। ছবি: সংগৃহীত

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা বাড়তি ওজন নিয়ে বেশ চিন্তিত! এমনকি এই বাড়তি ওজন থেকে মুক্তি পেতে ব্যায়াম করার পাশাপাশি বিভিন্ন ডায়েটও অনুসরণ করেন। আর এই ডায়েট করতে গিয়ে নিজের অনেক পছন্দের খাবারও খাদ্যতালিকা থেকে বাদ দেন। কারণ সেসব খাবার ওজন বাড়িয়ে দিতে পারে।

তেমনই খাদ্যতালিকা থেকে বাদ পড়া সুস্বাদু একটি খাবার হচ্ছে কেক। কিন্তু যদি এমন হয় যে, কেক খেলেন কিন্তু ওজনও বাড়লো না, বিষয়টি মজার না? হ্যাঁ, এমন একটি কেক তৈরির রেসিপি রয়েছে, যা অনুসরণ করে কেক বানালে ওজন বাড়বে না, বরং কমবে। সেই সঙ্গে আপনার সুস্বাদু কেক খাওয়ার পথেও আর কোনো বাধা থাকবে না। চলুন তবে জেনে নেয়া যাক সেই জাদুকরী কেকের রেসিপিটি-

কেক খেয়ে ওজন কমান।আরো পড়ুন:শীতের বিকেলে আড্ডা জমবে রাইস রোলে 

উপকরণ: ২ কাপ দই, ১ চা চামচ বেকিং সোডা, ৩ কাপ গমের আটা, ২ চা চামচ বেকিং পাউডার, দেড় কাপ গুড়, ১ কাপ তেল, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, দেড় কাপ দুধ, আধা কাপ বাদাম কুচি।

প্রণালী: একটি পাত্রে দই ঢালুন। এরপর তাতে বেকিং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি কয়েক মিনিটের জন্য রেখে দিন। এরপর দইয়ের সঙ্গে মেশান গুঁড়, তেল ও ভ্যানিলা এসেন্স। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার সঙ্গে মেশান আটা ও বেকিং পাউডার। ভালোভাবে মেশান যেন আটার কোনো দলা বেঁধে না থাকে। কেকের মোল্ডে কাগজ দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিন। এরপর তাতে মিশ্রণটি ঢেলে দিন। এর উপরে বাদাম কুচি ছড়িয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিটের জন্য বেক করুন। তৈরি হয়ে গেলে বের করে ঠান্ডা করে নিন। এরপর কেটে পরিবশেন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!