ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের দাগ দূর করবে দারুচিনি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ১৬ ডিসেম্বর ২০২১
ত্বকের দাগ দূর করবে দারুচিনি
দারুচিনি ব্রণের সমাধান করে এবং মেছতার দাগও পুরোপুরি দূর করে। ছবি : সংগৃহীত

রান্নার উপকরণ বা মসলা হিসেবে দারুচিনি সবার কাছে পরিচিত। তবে এতে  রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা সব ধরনের দাগ দূর করে ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। দারুচিনি  ব্রণের সমাধান করে এবং মেছতার দাগও পুরোপুরি দূর করে।

দারুচিনি দিয়ে যেভাবে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন তা জেনে নিন।

প্রথম ধাপ

এই প্যাকটি বানানোর জন্য আধা চা চামচ দারুচিনির গুঁড়া দরকার হবে। তাই এক টুকরো দারুচিনি শিলপাটায় বেঁটে গুঁড়া করে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

এর মধ্যে আধা চা চামচ জয়ফল গুঁড়া দিন। আপনার ত্বক যদি স্পর্শকাতর হয়, তাহলে জয়ফল গুঁড়া ব্যবহার না করাই ভালো।

তৃতীয় ধাপ

এবার এর মধ্যে এক চা চামচ মধু দিয় কাঁটাচামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন এতে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে দিন। আপনি চাইলে সামান্য দুধ মিশিয়ে নিতে পারেন।

চতুর্থ ধাপ

মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই প্যাক লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।

পঞ্চম ধাপ

শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ভিজিয়ে দুই মিনিট ম্যাসাজ করুন। এবার ভালো করে মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!